বাঁকুড়ায় বিজেপি কর্মীকে খুন, অভিযুক্ত তৃণমূল 

0
960
BJP worker killed in Bankura accused Trinamool
BJP worker killed in Bankura accused Trinamool

বাঁকুড়ায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃত বছর বঙ্কু মাহাত।

ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, দলের নেতা, আইনজীবী বিল্লেশ্বর সিং, দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের উপস্থিতিতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাতড়া থানায় বিক্ষোভ দেখান। বিজেপি নেতৃত্বের দাবি, মৃত বঙ্কু মাহাতো ওই এলাকায় তাঁদের দলের সক্রিয় কর্মী ছিলেন। বিগত লোকসভা নির্বাচনের পর থেকেই তাঁকে তৃণমূলের দুষ্কৃতীরা মেরে ফেলার হুমকি দিচ্ছিল। মৃতের ছেলে সনাতন মাহাতো, নিজেদেরকে বিজেপির সক্রিয় কর্মী দাবি করে বলেন, এর আগেও তাঁদের উপর হামলা হয়েছিল। এবার সামান্য গাছকে ইস্যু করে রাজনৈতিক আক্রোশ মেটাতে বাবাকে খুন করেছে শাসক দলের লোকজন।এই ঘটনায় এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বাদল মাহাতো, প্রহ্লাদ মাহাতো, উত্তম মাহাতো, হারাধন মাহাতো, তারাপদ পাল, গোপাল পাল ও সুখময় মাহাতোদের নামে তিনি খাতড়া থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।