গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা, ঝলসাল ৫

    বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা, ঝলসাল ৫

    0
    780
    Accident at Mejia Thermal Power Station Bankura Jhalsal 5
    Accident at Mejia Thermal Power Station Bankura Jhalsal 5
    বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটে আগুনে ঝলসে গুরুতর আহত হয়েছেন ইঞ্জিনিয়ার-সহ ৫ জন। আহতদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
    জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটে মেরামতির কাজ চলাকালীন আচমকাই ইলেক্ট্রিক ব্রেকার থেকে আগুনের হলকা বেরিয়ে আসে। সেই আগুনে ঝলসে যান ওই জায়গায় কর্মরত এক ইঞ্জিনিয়ার সহ ৫ জন। দ্রুত আহতদের উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।