গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk বাঁকুড়া মেডিক্যালের লেডিজ হোস্টেলের শৌচালয়ে যুবক

    বাঁকুড়া মেডিক্যালের লেডিজ হোস্টেলের শৌচালয়ে যুবক

    0
    401
    দু’মাসের মধ্যে ফের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের লেডিজ হোস্টেলের শৌচালয়ে এক যুবকের ঢুকে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। হোস্টেলে হানা দেওয়ার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
    জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ এক যুবক প্রথমে নিজেকে আবাসিক পড়ুয়ার অভিভাবক পরিচয় দিয়ে একাধিকবার হস্টেলে ঢোকার চেষ্টা করে। হস্টেলের গেটে থাকা নিরাপত্তারক্ষী যুবককে প্রবেশে বাধা দেয়। পরে ওই নিরাপত্তারক্ষীর চোখ এড়িয়ে হস্টেলের মেন গেট দিয়ে যুবক ঢুকে পড়ে হস্টেলের দোতলার একটি শৌচালয়ে। পরে এক আবাসিক চিকিৎসক পড়ুয়া শৌচালয়ে গেলে ওই যুবককে অশালীন ভঙ্গিমা করতে দেখেন বলে অভিযোগ। আতঙ্কে ওই আবাসিক পড়ুয়া ছুটে শৌচালয় থেকে বেরিয়ে এসে চিৎকার করতে শুরু করলে অন্যান্য আবাসিকরা শৌচালয়ের সামনে ছুটে আসেন।এরপরই ধরা পড়ে যাওয়ার ভয়ে ওই যুবক শৌচালয়ের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ হস্টেলের ওই শৌচালয় থেকে অভিযুক্তকে আটক করে। ঘটনার খবর পেয়ে লেডিজ হোস্টেলে ছুটে যান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু। এদিকে আর জি কর-কাণ্ডে উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ড নিয়ে মৌন প্রতিবাদেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে জলপাইগুড়িতে দিশারী ক্লাব চত্বরে।
    অভিযোগ, মিছিলে উপস্থিত সমস্ত বয়সী মহিলাদের হাত থেকে পুলিশ প্ল্যাকার্ড ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এরপরই পুলিশের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখিয়েছেন মিছিলে অংশ নেওয়া আন্দোলনারীরা। পাশাপাশি এদের সঙ্গে যোগ দিয়েছেন নাগরিক সংসদের চিকিৎসকরাও।
    ছবি  সৌজন্যে : নিজস্ব