বাঁকুড়া – মেদিনীপুরে শিলাবৃষ্টি, কলকাতায় বৃষ্টি

0
149

চৈত্রের শুরুতেই গরমে আলিপুর আবহাওয়া দফতরের বৃষ্টির পূর্বাভাসের দিনেই রবিবার বিকেলে বাঁকড়া, পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টিতে রাস্তাঘাট কার্যত সাদা বরফের মত শিলায় ঢেকে গিয়েছে। শিলাবৃষ্টি হয়েছে আরামবাগেও। শিলাবৃষ্টির জেরে চাষে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। রাত একটু বাড়তে বৃষ্টি নেমেছে কলকাতাতেও।