
পরপর শ্যুটআউটের ঘটনায় বাংলায় জঙ্গলরাজে পরিণত হয়েছে বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দিয়ে বলেছেন জঙ্গলের রাজত্ শেষ করতেই হবে।
বিজেপির যে কোনও কর্মসূচি পালন করতে চাইলে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়। সারা দেশের মধ্যে এমন ঘটনা বিরল। পশ্চিমবঙ্গে সংবিধান, গণতন্ত্র বলে কিছু নেই। এদিকে কোথায় কে কি ঘটাচ্ছে, সব ব্যাপারে তৃণমূলকে জড়িয়ে ফেলা উচিত নয়। এমনটাই বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। অন্যায় কাজ করলে পুলিশ ব্যবস্থা নেবে।








