বাংলাদেশজুড়ে জারি কার্ফু, চলছে সেনা টহল

0
239
BANGLADESH JURE JARI CURFEW CHOLCHHE SENA TAHAL
BANGLADESH JURE JARI CURFEW CHOLCHHE SENA TAHAL
বাংলাদেশ জুড়ে কার্ফু জারি করেছে শেখ হাসিনা সরকার। বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনাবাহিনীও।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় প্রশাসনকে সাহায্যের পাশাপাশি শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগী হয়ে সেনা নামানো হয়েছে। শুক্রবার বাংলাদেশের গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের বৈঠকের শেষে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতোই দেশজুড়ে সেনা টহল দিচ্ছে। কোটা সংস্কারের আন্দোলন ক্রমশ তীব্রতর হচ্ছে বাংলাদেশে। হাসিনা সরকার আলোচনায় বসার প্রস্তাব দিলেও তা খারিজ করে দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি শেখ হাসিনার পদত্যাগ চেয়েছেন। আন্দোলনে রাশ টানতে শুক্রবার সরকার সারা দেশে জমায়েত, মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আন্দোলনের জেরে বাংলাদেশ জুড়ে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। আন্দোলন নিয়ন্ত্রণে আনতে দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে শেখ হাসিনার সরকার।