গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশিদের জন্য ই-মেডিক্যাল ভিসা

    বাংলাদেশিদের জন্য ই-মেডিক্যাল ভিসা

    0
    160
    E Medical Visa for Bangladeshis
    E Medical Visa for Bangladeshis

    বাংলাদেশিদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালুর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা করেছেন তিনি। জানা যাচ্ছে দু দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে গুরুত্ব পেয়েছে অর্থনৈতিক সংকট উত্তরণে পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি।পাশাপাশি আলোচনায় ছিল ঋণ সহায়তা, সীমান্ত হত্যা ও তিস্তার জল বণ্টন চুক্তির মতো অমীমাংসিত ইস্যুগুলো।

    এরআগে শনিবার সকালে দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকের পর ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।ডিজিটাল অংশীদারত্ব এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারত্ব বিষয়ক দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করবে ভারত এবং বাংলাদেশ। নতুন পাঁচটি সমঝোতা স্মারক হলো,বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সুনীল অর্থনীতি এবং সমুদ্র সহযোগিতার বিষয়ে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক; ভারত মহাসাগরের ওশানোগ্রাফির ওপর যৌথ গবেষণা ও দক্ষতা উন্নয়ন বিষয়ে বাংলাদেশের বিওআরআই ও ভারতের সিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক; বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগের ওপর সমঝোতা স্মারক, যৌথ ছোট স্যাটেলাইট প্রকল্পে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে ভারতের ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক এবং ডিফেন্স স্টাফ কলেজের মধ্যে একাডেমিক সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক।