
অশান্ত পরিস্থিতির মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
তবে এই অন্তর্বর্তী সরকারে শাসক দল আওয়ামি লিগ নয় থাকবে বিরোধীদল বিএনপি, জামাত-ই-ইসলামি, এরশাদের জাতীয় পার্টি।সূত্রের খবর, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে ১০ জন সদস্য থাকবেন। তাঁরা হলেন বিশিষ্ট গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তাঁরা সকলেই সোমবার বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শীঘ্রই ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন।
