মৃত্যু বেড়ে ১১৫, জেল থেকে পালাল ৮২৬ বন্দি 

0
223
826 prisoners escaped from Bangladesh jail
826 prisoners escaped from Bangladesh jail
অশান্ত বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জন। এদিকে বাংলাদেশে অশান্ত পরিবেশের মধ্যেই প্রায় ১০০০ জন ভারতীয় পড়ুয়া দেশে ফিরেছেন।
বিদেশ মন্ত্রক জানায়, সড়কপথে ৭৭৮ জন পড়ুয়া দেশে ফিরেছেন। অন্যদিকে বিমানে দেশে ফেরেন আরও ২০০ পড়ুয়া। অর্থাৎ সব মিলিয়ে দেশে ফিরে আসা পড়ুয়ার সংখ্যা দাঁড়াল ৯৭৮ জন। যদিও মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠরত ৪ হাজারেরও বেশি ভারতীয় পড়ুয়া এখনও সে দেশে আটকে রয়েছেন। এদিকে কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে বাংলাদেশের জেল থেকে পালিয়ে গিয়েছে ৮২৬ বন্দি। কোটা আন্দোলনের জেরে  নরসিংদীর জেলে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। জানা গিয়েছে, হাজার হাজার আন্দোলনকারী নরসিংদীর জেলে আক্রমণ করে দরজা ও লকআপ ভেঙে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। তারপরেই জেল থেকে প্রায় ৮২৬ জন কারাবন্দী পালিয়ে গিয়েছে। পলাতক বন্দিদের মধ্যে রয়েছেন ২জন জেএমবি মহিলা কয়েদি এবং ৭ জন আনসার আল ইসলামের কয়েদি। পাশাপাশি ৪০০ বিএনপি এবং তার সঙ্গী সংগঠনের বন্দী নেতাকর্মীরা ছিলেন বলে জানা গিয়েছে।