বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার

0
230
Pledge to stand by Bangladesh
Pledge to stand by Bangladesh

বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ তথা ভারতের মানুষজনও। দেব থেকে স্বস্তিকা, জিৎসহ বহু টলিউড তারকাই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশজুড়ে পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন মহলের তারকারা। রয়েছেন শোবিজ অঙ্গন থেকে শুরু করে খেলোয়াড়রা। কলকাতার তারকারাও বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আওয়াজ তুলেছেন। যার মধ্যে অন্যতম স্বস্তিকা মুখার্জি।সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছেন,বাংলাদেশের পাশে আছেন, যেভাবে সে দেশের মানুষ বলবে। কোটা আন্দোলনে আবু সইদ নামে এক ছাত্র পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তাঁর মৃত্যুর কোলে ঢলে পড়ার দৃশ্য ক্যামেরাবন্দি হয় যা সারাদেশে তোলপাড় সৃষ্টি করে।স্বস্তিকা তাঁর পোস্টে সেই আবু সইদের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, কী দোষ ছিল আবু সাইদের,কী করেছিল মির মুগ্ধ, সকলকে জল বিতরণ করছিল, তাকে গুলি করলে।আজ গোটা বাংলাদেশের নতুন প্রজন্ম শালবৃক্ষের মত বুক টান করে, মানুষ হয়ে বাঁচতে, জান দিচ্ছে।অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি তাঁর পোস্টে আরও লিখেছেন,যে প্রজন্মকে শাপ-শাপান্ত করেছে সকলে, তাদেরকে স্বার্থপর বলা হয়েছে। তারাই সবচেয়ে বেশি স্বার্থত্যাগ করে দেখাচ্ছে। নজরুল ফিরে আসছেন র‍্যাপ মিউজিক হয়ে, ফিরে আসছে কাব্য, স্লোগান। ১৯৫২, ১৯৭১, ১৯৯০ সালে বাঙালিকে দাবিয়ে রাখা যায়নি। ২০২৪ সালেও দাবিয়ে রাখা যাবে না।ওদিকে,বলিউড থেকে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন সোনম কাপুর। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের জন্য প্রার্থনা করেছেন সোনম কাপুর।নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী।সোনম পোস্টটি শেয়ার করে লিখেছেন,এটা সত্যিই সাংঘাতিক। চলুন, সকলে মিলে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করি।উল্লেখ্য,সোনমই প্রথম বলিউড তারকা যিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন।সোনমের সেই পোস্টে মন্তব্য করে ধন্যবাদ জানাতে দেখা গেছে বাংলাদেশের অনেক ফ্যানকেও।এর মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন টলিউড সুপারস্টার জিৎ। কলকাতার পাশাপাশি ঢাকা-খুলনা, গোটা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে জিতের ফ্যান। সোশ্যাল মিডিয়া এক্সে জিৎ লিখেছেন,বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষদের জন্য। যে সমস্ত ঘটনা সামনে আসছে সেটা খুবই দুঃখজনক।এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয়বিদারক।টলিউডের নায়ক জিৎ আরও লিখেছেন,আশা করেন এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবো। প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনও মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক। শান্তি বজায় থাকুক।