গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশের ভারতীয়দের নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র : জয়শঙ্কর 

    বাংলাদেশের ভারতীয়দের নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র : জয়শঙ্কর 

    0
    165
    Center concerned about Indians in Bangladesh  Jaishankar
    Center concerned about Indians in Bangladesh Jaishankar
    দিল্লিতেই আছেন শেখ হাসিনা, বাংলাদেশের আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বিগ্ন সরকার। রাজ্যসভায় এমনটাই জানিয়ে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
    এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে গত দু’দিনে সেখানকার সংখ্যালঘুদের ওপর যেভাবে আক্রমণের ছবি সামনে আসছে। জারমাল রক্ষার্থে বাংলাদেশ সরকার তাঁদের রক্ষা করবেন বলে আশা প্রকাশ করেছেন এস জয়শঙ্কর। ঢাকা, চট্টগ্রাম, সিলেট অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তাও বাংলাদেশ সরকার নিশ্চিত করবে বলে আশাবাদী এস জয়শঙ্কর। মঙ্গলবার সংসদের উচ্চকক্ষে বিদেশমন্ত্রী বলেছেন, কেন্দ্র সংখ্যালঘুদের পরিস্থিতির দিকে নজর রাখছে। বহু গোষ্ঠী, সংগঠন সংখ্যালঘুদের নিরাপত্তার দিকটি নিশ্চিত করছে বলে খবর পাওয়া গিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁরা এই বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন থাকবে।এস জয়শঙ্কর রাজ্যসভায় আরও জানিয়েছেন, খুব অল্প সময়ের নোটিসে ভারতে আসার আর্জি জানিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সেই অনুমতি দেওয়ার পর সোমবার সন্ধ্যা ৬টায় গাজিয়াবাদের বায়ুসেনা ঘাঁটিতে শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানাকে নিয়ে অবতরণ করে একটি বিমান।