বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষায় জামাত কর্মীরা 

0
202
Jamaat workers to protect the minorities of Bangladesh
Jamaat workers to protect the minorities of Bangladesh
বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচাতে জীবন দিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন জামাতের কর্মীরা।প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তাঁর পলায়নের খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে মেতে ওঠে জনতা। বঙ্গভবন থেকে সংসদ ভবন, দখল নেয় আন্দোলনকারীরা।
ছড়াতে থাকে নানা গুজব। যার অধিকাংশই সংখ্যালঘুদের নিয়ে।যদিও তার সত্যতা প্রকাশ্যে আসেননি। এহেন পরিস্থিতিতে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিশিষ্টজনরা। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত ও সম্পত্তির ক্ষয়ক্ষতি এড়াতেই তাদের এই আহ্বান।এরপরেই জামাতের পক্ষ থেকে শফিকুর রহমান সংখ্যালঘুদের কোনও রকম আক্রমণ বা ভয় দেখানো থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের উপাসনালয়, বাড়িঘর ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে সকলকে সতর্ক থাকতে হবে। সোমবার সারা রাত চট্টগ্রামের সবথেকে বড় মন্দির কৈবল্যধাম পাহারা দিয়েছে ফিরোজশাহ বড় মাদ্রাসার ছাত্ররা।শুধুমাত্র চট্টগ্রাম নয় বাংলাদেশের বিভিন্ন মন্দির-মঠে পাহারা দিতে দেখা গিয়েছে জামাত কর্মীদের।