গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশের সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি        

    বাংলাদেশের সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি        

    0
    212
    Unsettled Bangladesh deadline for dissolution of parliament
    Unsettled Bangladesh deadline for dissolution of parliament
    বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সংসদ ভেঙে দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। সোমবার রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় সংসদ ভেঙে দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
    বাংলাদেশের লাগাতার ছাত্র আন্দোলনের জেরে সোমবারই দুপুরেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার ভাঙার পর থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা সংসদ ভেঙে দেওয়ার দাবি জানাতে শুরু করেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামেরা জানিয়েছিলেন, মঙ্গলবার বিকেল ৩টের মধ্যে যদি সংসদ ভেঙে দেওয়া না হয়, তবে আগামী দিনে কঠোর কর্মসূচি’গ্রহণ করবেন তাঁরা।এরপরেই মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি ভবনের তরফে প্রেস বিবৃতি জারি করা হয়েছে বলে খবর। সেই বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে আলোচনা করার পরই রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।