বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল-কলেজ

0
229
Schools and colleges closed indefinitely in Bangladesh
Schools and colleges closed indefinitely in Bangladesh
বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, বুধবারই এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সিটি করপোরেশনভুক্ত এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আগে মঙ্গলবার রাতে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিক্যাল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিংসহ সব কলেজ বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।