
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশজুড়ে এক সপ্তাহের বেশি সময় ধরে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। আগামী সপ্তাহে শুরুর দিকে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে।
কবে নাগাদ মোবাইল ইন্টারনেট চালু হতে পারে প্রশ্নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এ কথা বলেছেন।তিনি বলেছেন, এখনো মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। যেসব সঞ্চালন লাইন এবং ডেটা সেন্টার রিপেয়ার করা হয়েছে, ইমপ্যাক্টটা কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেটে প্রেশার যেহেতু আরেকটু বেশি পড়বে, সেজন্য সবকিছু ঠিকঠাক থাকলে রবি-সোমবারে চালু করার পরিকল্পনা রয়েছে।এদিকে আন্দোলন ঘিরে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোসহ অন্যান্য অ্যাপে প্রবেশ করা যাচ্ছে না।অন্যদিকে ১৭ জুলাই থেকে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট তথা ফোরজি প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এর আগে ১৬ জুলাই সন্ধ্যায় আংশিকভাবে বিভিন্ন স্পটে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এরপাঁচ দিন পর থেকে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়েছে।
