বাংলাদেশে আটক ৩১ ভারতীয় মৎস্যজীবী

0
262
জলসীমা পেরিয়ে ইলিশ ধরার অভিযোগে ভারতীয় দুটি ট্রলার সহ ৩১ জন মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশর নৌ বাহিনী। এই ঘটনার খবর পেয়ে উদ্বেগে রয়েছেন মৎস্যজীবীদের পরিবারে।
কীভাবে, কখন তাঁরা ছাড়া পাবেন, সেটাই এখন মূল চিন্তার বিষয় পরিজনদের কাছে। প্রশাসনিক সাহায্যের দাবি করেছেন তাঁরা। মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, ১২ অক্টোবর মাছ ধরার উদ্দেশ্যে এফ.বি.মা বাসন্তী ও এফ.বি.জয় জগন্নাথ নামক দুটি ট্রলার জন্য সমুদ্রে পাড়ি দিয়েছিল। ১৪ অক্টোবর বাংলাদেশের জল সীমানার ভিতরে নৌ বাহিনী দুটি ট্রলারকে আটক করেছে।
মৎস্যজীবীদের প্রথমে আটক করে পটুয়াখালি মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের বাংলাদেশের কলাপাড়া থানায় নিয়ে যাওয়া হয়।
ছবি  সৌজন্যে : নিজস্ব