গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশে কেএনএফের বিরুদ্ধে অভিযান, মৃত জঙ্গি

    বাংলাদেশে কেএনএফের বিরুদ্ধে অভিযান, মৃত জঙ্গি

    0
    212
    Operation against KNF in Bangladesh dead militants
    Operation against KNF in Bangladesh dead militants
    মণিপুরের গণ্ডি ছাড়িয়ে এবার বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-র বিরুদ্ধে সেনা অভিযানে এক জঙ্গির মৃত্যু হয়েছে।জানা গিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন রবিবার থেকে কেএনএফ-এর বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
    দু’পক্ষের গুলির লড়াইয়ে পার্বত্য চট্টগ্রাম এলাকার বান্দারবনে এক জঙ্গির মৃত্যু হয়েছে। সূত্রের খবর, নিহত কেএনএফ জঙ্গির নাম রেমরুয়াত বম। তাঁর বাড়ি বান্দারবন জেলারই সুংসংপাড়ায়। নিহত কেএনএফ সদস্যের কাছ থেকে একটি বন্দুক এবং ২৮ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। চলতি মাসে বান্দারবনের রুমা এবং থানচিতে ব্যাঙ্ক ডাকাতি ও পুলিশের উপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাইয়ের অভিযোগ ওঠে কুকি-চিন জঙ্গিদের বিরুদ্ধে। তারপরেই নতুন করে শুরু হয়েছে সেনা-র‌্যাবের অভিযান। পার্বত্য চট্টগ্রাম এলাকায় ব্রিটিশ জমানা থেকেই কুকি জনগোষ্ঠীর বাস। ভারত এবং মায়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের অঞ্চলগুলি নিয়ে কুকি স্বশাসিত অঞ্চলের দাবিতে দীর্ঘদিন ধরেই লড়াই চালাচ্ছে কেএনএফ।