গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশে প্রাক্তন পুলিশ প্রধান গ্রেপ্তার

    বাংলাদেশে প্রাক্তন পুলিশ প্রধান গ্রেপ্তার

    0
    337
    Ex police chief arrested in Bangladesh
    Ex police chief arrested in Bangladesh

    বাংলাদেশে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় প্রাক্তন পুলিশ প্রধান আবদুল্লাহ আল-মামুনসহ ৮ কর্তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।

    বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি চলছে।পাশাপাশি আগামী ১৯ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে মামলার তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।এর আগে প্রিজন ভ্যানে করে ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। যাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তাঁদের মধ্যে ছিলেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকার প্রাক্তন পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি।প্রসঙ্গত, ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই ৮ প্রাক্তন পুলিশ কর্তাকে হাজির করতে নির্দেশ দেয়।

    এর আগে পুলিশের প্রাক্তন ১৭ কর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে যারা গ্রেপ্তার রয়েছেন তাদের আনা হয় ট্রাইব্যুনালে।

    ছবি  সৌজন্যে : এক্স