বাংলাদেশে বন্যায় মৃত ১৮, ক্ষতিগ্রস্ত ৪৯ লাখ

0
235
18 dead in Bangladesh flood 49 lakhs damaged
18 dead in Bangladesh flood 49 lakhs damaged
লাগাতার বৃষ্টিতে বাংলাদেশে বন্যায় এখনও পর্যন্তও ১৮ জনের মৃত্যু হয়েছে। এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।
সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।বন্যায় প্লাবিত হয়েছে ১১ টি জেলা।যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি। এখনও পর্যন্ত ৩ হাজার ৫২৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে প্রায় ২ লাখ ৮৪ হাজার ৮৮৮ জন আশ্রয় নিয়েছেন। সচিব আরও বলেছেন, এখন পর্যন্ত বন্যায় মোট ১৮ জন মারা গেছেন। এরমধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন। বন্যাদুর্গত ১১ জেলায় মোট ৩ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।