বাংলাদেশে বন্যায় মৃত ২৩, ক্ষতিগ্রস্ত ৫৫ লাখ

0
229
23 dead in Bangladesh flood 5.5 million affected
23 dead in Bangladesh flood 5.5 million affected

লাগাতার বৃষ্টিতে বাংলাদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩। এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।

সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, বন্যায় নতুন করে কোনও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই।সার্বিকভাবে ১১ জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। বন্যার জেরে এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৫ লাখেরও বেশি মানুষ। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যাকবলিত জায়গায় দ্রুত সময়ে ত্রাণ ও উদ্ধারকার্য পরিচালনার জন্য জরুরি ভিত্তিতে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে বৃষ্টি হয়নি। একই সঙ্গে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলির জলস্তর কমে গিয়েছে।