বাংলাদেশ : কেন্দ্রের পাশে বিরোধীরা

0
154
Memories of 2007 after 17 years in Bangladesh
Memories of 2007 after 17 years in Bangladesh
 বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে শর্তহীনভাবে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে বিরোধীরা। যা সাম্প্রতিককালে নজিরবিহীন। সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশছাড়ার পর প্রতিবেশী বাংলাদেশের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভারত সরকার।
গোটা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ভারতের আগামী পদক্ষেপ ঠিক করতে মঙ্গলবার সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্র। যেখানে মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশ নিয়ে ভারতের পরবর্তী পদক্ষেপ এবং সেখানে থাকা ভারতীয়দের উদ্ধার। এদিন আলোচনার শুরুতেই কেন্দ্রের পাশের দাঁড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল রাহুল গান্ধী থেকে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, লোকসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। তবে বৈঠকে শর্ত হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেহেতু পশ্চিমবঙ্গ বাংলাদেশের পাশে তাই পরপর আপডেট যেন রাজ্য সরকারকে দেওয়া হয়।অন্যদিকে বিদেশমন্ত্রী জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর নজর রয়েছে তাদের। শেখ হাসিনা এখন মানসিকভাবে বিপর্যস্ত। তাই তাঁকে ধাতস্থ হতে সময় দিয়েছে ভারত।