বাংলাদেশ-ত্রিপুরা বাণিজ্য মজবুত করছে কেন্দ্র : মোদী 

0
204
Center strengthening Bangladesh Tripura trade  Modi
Center strengthening Bangladesh Tripura trade Modi
বাংলাদেশ-ত্রিপুরার বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতে কাজ করছে কেন্দ্রীয় সরকার। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার ত্রিপুরার আগরতলায় এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেসের শাসনকালে উত্তর-পূর্বাঞ্চলের জন্য লুক ইস্ট পলিসি ছিল।এর মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলকে শোষণ করা হতো। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে অ্যাক্ট ইস্ট পলিসি নিয়ে এসেছে। সেই সঙ্গে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।প্রধানমন্ত্রীর কথায়, ত্রিপুরার উন্নয়নের জন্য বিজেপি সরকার হীরা মডেল নিয়ে এসেছিল। যার সাহায্যে ত্রিপুরা রাজ্যজুড়ে উন্নয়নের ব্যাপক কর্মযজ্ঞ চলছে। বাংলাদেশের সঙ্গে যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্য বাড়াতে মৈত্রী সেতু স্থাপন-সহ দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছে।