বাংলাদেশ থেকে আসারা সিএএ-তে আবেদন করুন : শান্তনু

0
135

যাঁরা বাংলাদেশ থেকে এসেছেন তাঁরা নাগরিকত্ব পেতে সিএএ-তে আবেদন করুন। উত্তর ২৪ পরগনার গোপালনগরে মতুয়া চিন্তন শিবির থেকে এমনই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা এসেছে, বেআইনিভাবে যারা এ দেশে এসেছে, তাদের বাংলাদেশে পুশব্যাক করানোর জন্য ধরপাকড় চলছে। সিএএ-তে আবেদন না করলে সমস্যায় পড়তে হবে। সেই জন্যই মানুষকে সচেতন করার চেষ্টা চলছে।