বাংলায় জয়ের রাস্তা প্রশস্ত করেছে বিহারের ফল: মোদী

0
126
ভোটের ফলে মোদী-নীতীশ ঝড়ের আভাস পেতেই সকালে বাংলা দখলের হুঙ্কার দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। আর সন্ধেয় সেই ঝড় সুনামিতে বদলাতেই প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী বলেই দিলেন বাংলায় জয়ের রাস্তা প্রশস্ত করল বিহার। অঙ্গ, বঙ্গ, কলিঙ্ক-র মধ্যে আগেই কলিঙ্ক দখল হয়ে গিয়েছে, অঙ্গও ফের দখলে এসেছে, এবার বঙ্গই যে বিজেপির একমাত্র লক্ষ্য তা দিল্লিতে বিজেপির সদর দফতরে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণেই প্রকাশ পেয়েছেন।