বাংলায় বিজেপির বি-টিম কংগ্রেস, ম্যানেজার অধীর : অভিষেক

0
262
manager adhir abhishek 1
manager adhir abhishek 1
পশ্চিমবঙ্গে বিজেপির বি-টিম কংগ্রেস। জঙ্গিপুরের জনসভা থেকে এভাবেই কংগ্রেসকে আক্রণে হেঁটেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেছেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের ব্রাঞ্চ অফিসের ম্যানেজার অধীর চৌধুরী। অভিষেক বলেছেন, রাহুল গান্ধী, সনিয়া গান্ধী বিভিন্ন রাজ্যে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে বলেছিলেন আগামী দিন বিজেপিকে উৎখাত করতে তৃণমূলের প্রয়োজন, তাঁরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আর সেই একই সময়ে বাংলায় কংগ্রেস-সিপিএম মিলিত হয়ে তৃণমূলের তুলোধোনা করেছে। অভিষেকের আরও মন্তব্য বাংলায় বিজেপির বি-টিম কংগ্রেস এবং সিপিএম। ভোট কাটার রাজনীতি করে আদতে বিজেপির ফায়দা করার চেষ্টা করছে তাঁরা।বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট না হওয়ার বিষয় নিয়ে পুরোপুরি অধীরকেই দায়ী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।