বাংলায় শাসকের আইন চলে, তোপ বিরোধীদের

0
245
banglay sasok er aain kchole
banglay sasok er aain kchole
বাংলায় আইনের শাসন নয়, শাসকের আইন চলে। রেস্তোরাঁ মালিককে সোহম চক্রবর্তী মারধরের অভিযোগে একযোগে তৃণমূলকে আক্রমণ করেছে বিরোধীরা। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন শিক্ষিত মানুষজন বাংলা ছেড়ে চলে যাচ্ছেন, এবার ব্যবসায়ীরাও চলে যাবেন।
তিনি আরও বলেছেন তৃণমূল নেতৃত্বকে বোঝা উচিত, গুন্ডারা রাজনীতি করবে, নাকি স্বচ্ছ রাজনীতির পরিবেশ তৈরি হবে। তাঁর খোঁচা এরকম দম্ভ বেশিদিন থাকবে না। বিজেপিযুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন বেধড়কভাবে, নির্দয়ভাবে রেস্তোরাঁ কর্মীদের মেরেছেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোনও পদক্ষেপ করবে না। শাসকদলের আইনপ্রণেতাই আইন হাতে তুলে নিতে পারেন, কিন্তু শাস্তি হয় না। পুলিশ হয়ত আক্রান্তের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করবে। বাংলা বিরোধীরা কিভাবে ভোটপরবর্তী হিংসার শিকার হয় এর থেকেই স্পষ্ট।