বাংলার জওয়ানের মৃত্যুতে আক্ষেপ নেই প্রাক্তন কর্নেল বাবার

0
204
The former colonels father has no regrets over the death of a soldier of Bengal
The former colonels father has no regrets over the death of a soldier of Bengal
জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পুত্রের মৃত্যুতে আক্ষেপ নেই।এমনটাই জানিয়েছেন দার্জিলিংয়ের নিহত ক্যাপ্টেন ব্রিজেশ থাপার বাবা প্রাক্তন কর্নেল ভুবনেশ থাপা। 
মঙ্গলবার সকালে ডোডা জেলায় জঙ্গিদের গুলিতে নিহত ব্রিজেশ থাপার শহিদ হওয়ার খবর এসে পৌঁছয় দার্জিলিংয়ের লেবংয়ের বড়াগিঙ্গের বাড়িতে।এরপরেই বাড়ির বাইরে ভিড় করেন প্রতিবেশীরা। সকলেই সমবেদনা জানিয়েছেন। পুত্রের মৃত্যুতে কাঁদছেন মা নীলিমা থাপা। তবে পুত্রের মৃত্যুতে আক্ষেপ নেই মৃত ব্রিজেশ থাপার বাবা প্রাক্তন কর্নেল ভুবনেশ থাপার।তিনি বলেছেন, ছোট থেকেই ব্রিজেশ থাপার সেনার প্রতি খুব টান ছিল। নিজেকে সেই ভাবেই তৈরি করেছিলেন। তাঁর সন্তান দেশকে রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছে। ব্রিজেশ থাপা দু’বছর ১০ রাষ্ট্রীয় রাইফেলসের মোতায়েন ছিলেন । এরপর তাঁকে ভারতীয় সেনার বিশেষ বিভাগ ১৪৫ আর্মি এয়ার ডিফেন্সের অধীনে জম্মু-কাশ্মীরের ডোডা সেনা ছাউনিতে বদলি করা হয়। সেখানে ব্রিজেশ থাপা এ- কোম্পানি কমান্ডার ছিলেন।অন্যদিকে,  ব্রিজেশ থাপার মৃত্যুতে গবীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।