
পশ্চিমবঙ্গের বকেয়া নিয়ে অমিত শাহ-র দাবিকে নস্যাৎ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভায় অমিত শাহ-র এই ভাষণ আদতে মিথ্যাচার বলে একযোগে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও সাগরিকা ঘোষ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি আসলে মিথ্যাচার, অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। মোদি গ্যারান্টি আসলে কথার কথা, বাস্তবে তার অস্তিত্ব নেই বলে অভিযোগ সুস্মিতার। এদিকে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন, যদি সত্যিই কেন্দ্র পশ্চিমবঙ্গকে টাকা দিয়ে থাকে তাহলে শ্বেতপত্র প্রকাশ করছে না কেন। সাগরিকার দাবি, বিজেপি মিথ্যাচার করছে। তাই তাদের পক্ষে শ্বেতপত্র প্রকাশ করা সম্ভব নয়। যদি সত্যিই বাংলার বকেয়া না থাকে তাহলে শ্বেতপত্র প্রকাশ করে জানাক।
