বাংলার হাসপাতালগুলিতে এখনই উঠছে না কর্মবিরতি

0
198
Bengal hospitals are not going on strike now
Bengal hospitals are not going on strike now

সুপ্রিম কোর্টের অনুরোধের পরেও পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মবিরতি জারি রাখার বিষয়ে অনড় রয়েছে আন্দোলনরতচিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন রাজ্যের সব সরকারি হাসপাতালেই কর্মবিরতি চলবে।

বৃহস্পতিবার রাতে জেনারেল বডি বৈঠকের পর আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়, ঘটনার সঙ্গে যুক্তদের সকলে গ্রেফতার না হওয়া পর্যন্ত সুবিচার হবে না। শুক্রবার সিবিআই দফতরে গিয়ে তদন্তের অগ্রগতির বিষয়ে জানার পর কর্মবিরতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সুপ্রিম কোর্টের আশ্বাসের পর বৃহস্পতিবার থেকে কর্মবিরতি তুলে নিয়েছে দিল্লি এইমস হাসপাতাল। শুধু দিল্লি এমস নয়, মুম্বই থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন চিকিৎসক সংগঠন বৃহস্পতিবার কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে চিকিৎসকদের আন্দোলন চলবে। আপাতত আন্দোলনের চরিত্র বদলের কোনও সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন তাঁরা।