গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Video News বাংলা দখল করতে চায়, ডিএমদের চিঠিতে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

    বাংলা দখল করতে চায়, ডিএমদের চিঠিতে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

    0
    153

    অসম, হরিয়ানা সরকারের তরফে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় পুলিশ সুপার এবং ডিএমদের কাছে চিঠি পাঠানো নিয়ে ফের ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে আক্রমণ করে সরাসরি বলেছেন ওরা কি বাংলা দখল করতে চাইছে। জেলা বেছে বেছে সঙ্কটে ফেলার চেষ্টা করছে। তাঁর অভিযোগ ফালাকাটায় অসম সরকারের তরফে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের তরফে চিঠি পাঠানো হয়েছে। অহমিয়া ভাষায় ফালাকাটার বাসিন্দা ওই ব্যক্তিকে চিঠি দেওয়া হয়েছে। ১৫-২৫ জুলাই কোকরাঝাড়ের ট্রাইবুনাল থেকে দুটি চিঠি পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় নিয়ে সন্দেহপ্রকাশ করে হাজিরা দিতে বলা হয়েছে। তাঁর প্রশ্ন বাংলার ব্যাপারে অসম সরকার কি করে হস্তক্ষেপ করতে পারে।