
অনলাইন পেমেন্টে বাংলা ভাষা ব্যবহার করায় আসানসোলে মার খেলেন বাঙালি ব্যবসায়ী। হাওড়া মেট্রোতেও বাংলা বলায় রেলকর্মীর তিরস্কারের মুখে পড়তে হয়েছে বাঙালি যাত্রীকে।
আসানসোলের রূপনারায়ণপুরের ব্যবসায়ী অনুপ মাজির অভিযোগ তাঁর দোকানে জিনিস কেনার পর অনলাইনে পেমেন্ট করেন কয়েকজন যুবক। অভিযোগ অনলাইনে পেমেন্ট রিসিভের অডিওটি বাংলায় থাকায় অনুপ মাজির সঙ্গে তর্ক জুড়ে দেন ওই যুবকরা। কেন অডিও বাংলায় রয়েছে, কেন হিন্দিতে নেই। প্রশ্ন তুলে মারতে থাকেন অনুপ মাজিকে। এরপরেই অন্য ব্যবসায়ীরা চলে এলে পালিয়ে যায় ৩ যুবক। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় অনুপ মাজিকে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে বাংলাতে টিকিট চাওয়ায় বেলকর্মীর হেনস্থার শিকার হয়েছেন যাত্রীরা। অবাঙালি মেট্রো কর্মীর দাবি সব বাঙালিই বাংলাদেশি।
এর প্রতিবাদে মঙ্গলবার মেট্রো স্টেশনেই জয় বাংলা স্লোগান দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত রেলকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
