বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি, ক্ষোভ মুখ্যমন্ত্রীর

0
248
BANGLA BHAGER CHAKRANTO KORCHE BJP KHOV CM ER
BANGLA BHAGER CHAKRANTO KORCHE BJP KHOV CM ER
বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি। দিল্লির পথে বিমানবন্দরে দাঁড়িয়ে এভাবেই সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন একদিকে আর্থিক বঞ্চনা অন্যদিকে বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে। কেন্দ্রীয় মন্ত্রী নিজে বাংলাকে ভাগ করার কথা বলেছেন। বিজেপি নেতারাও বাংলা ভাগের পক্ষে সওয়াল করছেন। এর সঙ্গে দেশকে টুকরো টুকরো করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বিজেপি নেতাদের এই আচরণ নিন্দনীয় বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উত্তর-পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। বিজেপির আরেক সাংসদ অনন্ত মহারাজ সরাসরি কোচবিহারকে আলাদা রাজ্য করার দাবি তুলেছেন। এরইমধ্যে বৃহস্পতিবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মালদা, মুর্শিদাবাদ সহ ঝাড়খণ্ড এবং বিহারের কয়েকটি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির পক্ষে সওয়াল করেছেন। সেই প্রসঙ্গ টেনে বিজেপির বিরুদ্ধে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।