গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Newsdesk বাংলা ভাষা ন্যায্য স্বীকৃতি পেয়েছ, পোস্ট মুখ্যমন্ত্রীর

    বাংলা ভাষা ন্যায্য স্বীকৃতি পেয়েছ, পোস্ট মুখ্যমন্ত্রীর

    0
    239
    বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্তে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে সেই খুশির বার্তা দিয়েছেন তিনি।
    তিনি লিখেছেন, দীর্ঘ লড়াইয়ের পর মাতৃভাষা বাংলাকে ভারত সরকার একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। অনেকদিন ধরে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের কাছে এই সংক্রান্ত গবেষণালব্ধ বিপুল তথ্য জমা দিয়ে দাবি জানিয়েছিলেন বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। কেন্দ্রীয় সরকার সেই দাবি মেনে নিয়েছে। অন্য কয়েকটি রাজ্যের ভাষা আগে এই স্বীকৃতি পেলেও বাংলাকে বঞ্চিত রাখা হয়েছিল। কিন্তু অবশেষে বাংলা ভাষা এই অভিপ্রেত এবং ন্যায্য স্বীকৃতি পেয়েছে। মুখ্যমন্ত্রীর পোস্টকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, ঐতিহাসিক মুহূর্তে পশ্চিমবঙ্গের একজন নাগরিক এবং বাঙালি হিসেবে বাংলা ভাষার জাতীয় স্বীকৃতিলাভের আনন্দ ভাগ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তরফে গৃহীত এই সিদ্ধান্ত সমগ্র বাঙালি সমাজকে গৌরবান্বিত করেছে। তবে একই সঙ্গে বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা দুই শহীদকেও স্মরণ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেছেন, ভোট-ব্যাঙ্কের অন্যায় রাজনীতির স্বার্থে বাংলার পাঠ্য পুস্তক থেকে যেভাবে একের পর এক বাংলা শব্দ ধীরে ধীরে রূপান্তরিত হযেে উর্দুতে, তা বাঙালির জন্য উদ্বেগের।