বাংলা স্তব্ধের ডাক শুভেন্দু, বনধ ঘোষণা এসইউসিআই-র

0
173
bangla bondh er daak suvendur
bangla bondh er daak suvendur
শুক্রবার এসইউসিআইয়ের ১২ ঘণ্টার ধর্মঘটের ডাকের মধ্যেই বাংলা স্তব্ধ করতে আওয়াজ তুলেছেন শুভেন্দু অধিকারী।
মহিলাদের রাত দখলের রাতে আর জি কর হাসপাতালে যেভাবে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে তাতে তৃণমূলের হাত দেখছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি তুলেছেন অবিলম্বে আর জি করকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় আনতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলে ভাঙচুরের ঘটনারও সিবিআই তদন্তেরও দাবি তুলেছেন বিরোধী দলনেতা। এদিকে দুষ্কৃতীদের ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই। দলমত নির্বিশেষে জনসাধারণকে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘট পালন করার আবেদন করেছে এসইউসিআই।