গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Howrah বাইক থামিয়ে দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের

    বাইক থামিয়ে দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের

    0
    299
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাইক থামিয়ে দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের। শনিবার সকালে এমন ঘটনায় হতচকিত হয়ে পড়েন অন্যরা। যদিও মাঝিদের চেষ্টায় প্রাণে বেঁচে গিয়েছেন বছর ৪০-র জাভেদ নামে এক ব্যক্তি।

    এরপরেই পুলিশ তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। আপাতত সুস্থই আছেন জাভেদ নামে ওই যুবক। জানা গিয়েছে শনিবার সকালে বাইকে করে দ্বিতীয় হুগলি সেতু ধরে হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল জাভেদ। হঠাৎ করেই ব্রিজের মাঝামাঝি অংশে বাইক দাঁড় করিয়ে রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেন জাভেদ।

    সেই সময় গঙ্গায় মাছ ধরছিলেন মাঝিরা। তারাই ওই যুবককে উদ্ধার করে। পারিবারিক অশান্তি নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।

     

    youth-jump-from-second-hoogly-bridge-rescued-by-water-traffic-police