বাইক থেকে ফেলে বুকে লাথি, পান্ডুয়ায় যুবকের মৃত্যু

0
354
PANDUA A YUBAKER MRITYU
PANDUA A YUBAKER MRITYU
বাইক থেকে ফেলে বুকে লাথি মেরে যুবক খুনের ঘটনা ঘটেছে হুগলির পান্ডুয়ায়। যুবককে খুনের অভিযোগে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর বছর পাণ্ডুয়ার দ্বারবাসিনীরই গরুইগেঁড়ে গ্রামের বাসিন্দা ২৬-র আশিস বাউল দাস বৃহস্পতিবার রাতে মেলা দেখে বন্ধুর সঙ্গে বাইকে করে ফিরছিলেন। বাড়ির কিছু দূরে গমুকপাটি এলাকায় মনসা পুজো উপলক্ষ্যে লাউডস্পিকারের গান বাজানো নিয়ে গন্ডগোল চলছিল। সেই সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক গ্রামবাসীর গায়ে আশিসের বাইকের সামান্য ধাক্কা লাগে। অভিযোগ এরপরেই আশিসকে বাইক থেকে নামিয়ে রাস্তায় ফেলে বুকে লাথি মারা হয়। বেধড়ক মারধর করা হয়। সঙ্গে থাকা আশিসের বন্ধু তাঁকে সেখান থেকে কোনওরকমে ছাড়িয়ে বাড়ি নিয়ে যায়। কিন্তু রাত থেকেই বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন আশিস। পরদিন সকালে বাবা বিকাশ দাসকে পুরো ঘটনা জানায়। এরপরেই আশিসের পরিবার অভিযুক্তদের কাছে গিয়ে ছেলেকে কেন মারা হয়েছে জানতে চাইলে ফের মারধর করা হয়। এরমধ্যে আশিসের অবস্থার অবনতি হতে থাকে। শুক্রবার রাত থেকেই রক্তবমি শুরু হয় আশিসের। প্রথমে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চুঁচুড়া হাসপাতালে পাঠানো হয়। কিন্তু আইসিইউ না থাকায় কল্যাণীতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার হাসপাতালে নিযে যাওয়ার সময রাস্তাতেই মৃত্যু হয় আশিসের। এরপরেই ৬ জনের বিরুদ্ধে পাণ্ডুয়া থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযুক্ত ২ জনকে পুলিশ গ্রেফতার করতে পারলেও বাকিরা পলাতক।