
দশমীর দিন ঐতিহ্য ও রীতিমেনে সিঁদুর খেলায় মাতোয়ারা গোটা বাগবাজার সর্বজনীন পুজো মণ্ডপ।
সকাল থেকে লাইন দিয়ে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা ও বিবাহিত মহিলারা বরণের উপকরণ থালা হাতে দেবী বরণ সেরেছেন। এরপরই মাকে ছোঁয়ানো সেই সিঁদুর দিয়ে নিজেদের মধ্যে আনন্দে-উল্লাসে মেতেছে আট থেকে আশি সকলে এরপরই সেই সমস্ত মুহূর্ত ফ্রেমেবন্দি করেছে সকলে। সেলফি মুডে গোটা বাগবাজার সর্বজনীন।
পাশাপাশি কলকাতার একাধিক পুজো মণ্ডপে সিঁদুর খেলায় মাতোয়ারা পাড়ার মা-কাকিমার। দেবীকে বরণের পর মাকে ছোঁয়ানো সেই সিঁদুর দিয়েই শুরু হয়েছে বিসর্জনের প্রস্তুতি।
ছবি সৌজন্যে : নিজস্ব
