
ফের বাঘের আক্রমণে গুরুতর জখম হযেেন কুলতলির এক মৎস্যজীবী । কুলতলির বাসিন্দা হরিপদ দাস সহ আরো ৩জন সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন।
কাজ করতে গিয়ে সূর্যমণীর জঙ্গলে বাঘের আক্রমণে গুরুতর জখম হয়েছে। প্রথমে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে পরিস্থিতি গুরুত্ব বুঝে কলকাতার পিজি হাসপাতালের ট্রমা কেয়ারে নিয়ে আসা হয়েছে । সেখানেই গুরুতর জখম অবস্থা চিকিৎসা চলছে। তাঁর শারিরীক অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে ।
