গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Purulia বাঘ ধরতে দেদারে ফাটছে শব্দবাজি, প্রশ্ন 

    বাঘ ধরতে দেদারে ফাটছে শব্দবাজি, প্রশ্ন 

    0
    1472
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ দূষণ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাঘ তাড়াতে দেদারে শব্দবাজি ফাটাচ্ছে খোদ বন দফতরই।
    এমনই ঘটনার ছবি ধরা পড়েছে পুরুলিয়ার বান্দোয়ান থানার রাইকা পাহাড় ও জঙ্গল এলাকায়। বন দফতরের এধরনের ভূমিকা দেখে পরিবেশ বন্ধু থেকে শুরু করে পশুপাখি প্রেমি রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন। রাইকা পাহাড় জঙ্গল বাঘের জন্য তীব্র শব্দবাজির জেরে বিপাকে পড়েছে অন্যন্য সব বন্যপ্রাণীরা। দিকভ্রান্তের মতো দৌড়ে বেড়েচ্ছে ঐ সব অসহায় বন্যপ্রাণীরা। গত কয়েকদিন আগে রাইকা পাহাড়ে একটি পূর্ণবয়স্ক বাঘের আগমন ঘটে। আর তাতেই ঘুম ছুটেছে পুরুলিয়া জেলা তথা রাজ্য বন দফতরের। বাঘকে বাগে আনতে না পেরে, শুক্রবার বিকেল থেকে ৪৮ ঘন্টার বিশেষ অপারেশন শুরু করে বন দফতরের শীর্ষকর্তারা।
    প্রায় চারশত বনকর্মী এবং বন সুরক্ষা কমিটির সদস্য ও হুলা পার্টিকে সঙ্গে নিয়ে একাধিক দলে ভাগ হয়ে গোটা পাহাড় ও জঙ্গল জুড়ে উচ্চস্বরে চিৎকার করে ও তীব্র আওয়াজের শব্দবাজি ফাটিয়ে চলছে বাঘের খোঁজে তল্লাশি অভিযান। বন দফতরের এই অভিযানে সঙ্গী ছিলেন সুন্দরবন থেকে আসা ব্যাঘ্র প্রকল্পের বিশেষ প্রশিক্ষিত দলের সদস্যরা।