গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home South 24 Pgs বাঙালি কি জ্ঞানেশ কুমার বুঝেছেন : অভিষেক

    বাঙালি কি জ্ঞানেশ কুমার বুঝেছেন : অভিষেক

    0
    88
    ছবি সৌজন্যে : এক্স

    বাঙালি কী, দিল্লিতে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। এর পর মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায় যাবেন।

    বারুইপুরের জনসভা থেকে এভাবেই কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরের আতঙ্কে গত কয়েক সপ্তাহে রাজ্যের নানা প্রান্ত থেকে যে সমস্ত ভোটার এবং বিএলও-র মৃত্যুর খবর এসেছে, তাঁদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন অভিষেক। তোপ দেগেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। অভিষেক-র দাবি, গত সাত বছরে বাংলা থেকে ৬ লাখ ৫০ হাজার কোটি টাকা বিজেপি তুলে নিয়ে গিয়েছে। অভিযোগ, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ১০০ দিনের প্রকল্প চালু করেনি বিজেপির সরকার। গরিবের আবাসের টাকাও চালু করেনি।

    মহারাষ্ট্রে গিয়ে বাংলায় কথা বলার অপরাধে গ্রেফতারির অভিযোগ। হেনস্থার শিকার বালুরঘাটের বাসিন্দা বিজেপির বুথ সভাপতি। তা সত্ত্বেও সুকান্ত মজুমদার একটা ফোন করে সাহায্য করেননি, অভিযোগ অভিষেকের। তৃণমূল লড়াই করে বিজেপির সেই বুথ সভাপতিকে বাড়িতে পৌঁছে দিয়েছে।