
পশ্চিমবঙ্গে বাঙালি মুসলমানরাই বাংলাদেশি, রোহিঙ্গাদের ধরিয়ে দিচ্ছে। দাবি করেছেন শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপি সভাপতির দাবি এরাজ্যের ভারতীয় মুসলিমরা যারা নিজেরা ভিনরাজ্যে কাজ করেন, তারাই অনুপ্রবেশকারীদের চিনিয়ে দিচ্ছেন। পুলিশকে ডেকে বলে দিচ্ছেন এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা। বাঙালিই বাঙালিকে চিনিয়ে দিচ্ছে।
