দিল্লিতে আটক বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে, অভিযোগ উঠতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। রাজ্যের তরফে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে জানানো হয় দিল্লির সঙ্গে কথা বলে কোনও উত্তর মেলেনি। যে মুখ্যমন্ত্রী অনুপ্রবেশ ইস্যুতে একদিন লোকসভায় স্পিকারের টেবিলে কাগজ ছুঁড়ে বেরিয়ে গিয়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাঙালি ইস্যু তুলছে। পাল্টা আক্রমণ করেছেন শমীক ভট্টাচার্য। তাঁর কথায় মুখ্যমন্ত্রী এর আগে দাবি করেছেন অনুপ্রবেশ বলে কিছু নেই, যাওয়া আসা চলতেই থাকে।
গ্রাম থেকে শহর
News & Much More





