বাজারে টাস্ক ফোর্সকে ঘিরে ক্ষুব্ধ বিক্রেতারা 

0
343
task force
task force
মানিকতলা বাজারে টাস্ক ফোর্সকে ঘিরে ক্ষুব্ধ বিক্রেতারা। বৃহস্পতিবার মানিকতলা বাজারে অভিযানে গিয়ে সবজির দামে বেনিয়ম চোখে পড়েছে টাস্ক ফোর্সের।
এরপরই মানিকতলা বাজারে ব্যবসায়ীদের সঙ্গে নজিরবিহীনভাবে রীতিমতো তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েছেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। এদিন ব্যবসায়ীদের সঙ্গে রীতিমতো চড়া গলায় কথা বলতে শোনা যায় টাস্ক ফোর্স কর্তাদের। প্রতিটি আনাজের দাম নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা, জানতে চান এত দাম কেন। সব্জি আনাজ মজুত করে ইচ্ছাকৃত দাম বাড়ানোর চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এরপরই কার্যত ক্ষোভে ফেটে পড়েন সবজি বিক্রেতারা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সবজি বাজারে হানা দিয়েছে টাস্ক ফোর্স। বুধবার থেকেই কলকাতা সহ জেলাতেও বিভিন্ন বাজারে অভিযান চলে। টাস্ক ফোর্সের দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও এক ধাক্কায় এক একটি আনাজের দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। কোথাও আবার পাইকারি ব্যবসায়ীদের ওজনে কারচুপিও হাতেনাতে ধরেছেন সরকারি আধিকারিকরা। শুধু কলকাতায় নয় হুগলির বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে সব্জি- আনাজের দাম নিয়ন্ত্রণে রয়েছে কিনা খতিয়ে দেখেছেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। কাঁচা আনাজের দাম কমাতে মঙ্গলবার ১০ দিনের সময়সীমা বেধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের ধরতে ইবি এবং পুলিশকে সঙ্গে নিয়ে বাজারে অভিযান চালাতে নির্দেশও দিয়েছিলেন তিনি। সেইমত বুধবার রাজ্যের একাধিক বাজারে অভিযান চলেছেন।