গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata বাজি বিস্ফোরণে তোপ অগ্নিমিত্রা-সেলিম, পাল্টা তৃণমূল

    বাজি বিস্ফোরণে তোপ অগ্নিমিত্রা-সেলিম, পাল্টা তৃণমূল

    0
    155
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কল্যাণীতে বাজি কারখানায় ৪ মহিলার মৃত্যুতে প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেছেন অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি বাজির কারখানার আড়ালে বোমা তৈরি হয়।

    পুলিশ প্রশাসনকে টাকা দিলেই এরাজ্যে সাত খুন মাফ। তাই বারবার বিস্ফোরণ ঘটছে। জবাবে তৃণমূলের কুণাল ঘোষের বক্তব্য মৃত্যু জাস্টিফাই করার বিষয় নয়। কিন্তু কোনও দুর্ঘটনা ঘটে কারোর কিছু করার নেই। পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। বারবার বাজি কারখনায় বিস্ফোরণে তোলাবাজির ভাগ দেখছেন মহম্মদ সেলিম।

    সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন স্থানীয় তৃণমূল নেতা এবং পুলিশের যোগ রয়েছে সেজন্য অনায়াসে মৃত্যুর কারবার করে ঘনবসতিপূর্ণ এলাকাতে। আর ক্ষতি হয় সাধারণ মানুষের।