বাজেটে বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ, তোপ মুখ্যমন্ত্রীর

0
227
BUDGET A BANGLAR SONGE BIMATRISULAV ACHORAN TOPE CM ER
BUDGET A BANGLAR SONGE BIMATRISULAV ACHORAN TOPE CM ER
বাজেটে বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে। দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে দাঁড়িয়ে বাজেট নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন বাজেটে যেভাবে বিরোধী রাজ্যগুলোতো বটেই, তারসঙ্গে বাংলাকে যেভাবে বঞ্চনা করা হয়েছে সেটা তিনি মেনে নিতে পারছেন না। এর আগেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটকে বিহার, অন্ধ্রপ্রদেশের বাজেট বলে কটাক্ষ করেছিলেন। তৃণমূলের তরফে এন বাজেট বলেও খোঁচা দেওয়া হয়। শুক্রবার দিল্লি যাওয়ার পথে বাজেট নিয়ে সেই ক্ষোভই দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে।