
মহেশতলার বাটা নিউল্যান্ডের বাটা মোড়ের কাছে স্কুটি সহ এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে স্থানীয়রা দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিয়েছে।
পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে গেলে তাঁর শারিরীক অবস্থার অবনতি হয়েছে। এরপরেই তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, মৃত যুবক শাহিদ হোসেন মন্ডল বজবজের পূজালির বাসিন্দা। জানা গিয়েছে, স্কুটিতে কোনও আঘাতের চিহ্ন নেই। দুর্ঘটনা কীভাবে ঘটেছে তা জানতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।









