
খাস কলকাতায় বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা করতে গিয়ে বাধা পেয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে টালিগঞ্জ থানা এলাকার লেক অ্যাভিনিউ রোডের বাড়িতে হানা দেয় তিন যুবক। ওই তিন জনের মধ্যে এক জন ওই ব্যক্তির পূর্বপরিচিত হলেও বাকিরা নয়। কিছু বুঝে ওঠার আগেই বাড়ির ভিতর ঢুকে পড়েন ওই তিনজন। অভিযোগ, লুটপাটের চেষ্টা চলে। কিন্তু গৃহকর্ত্রী চিৎকার শুরু করায় লুটপাটে বাধা পেয়ে এক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দিয়েছে তিন জন। এরপরেই তদন্তে নেমে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে কারা এবং কারণ জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
