গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Newsdesk বাড়িতে যুবককে কুপিয়ে খুন, অভিযুক্ত প্রতিবেশী

    বাড়িতে যুবককে কুপিয়ে খুন, অভিযুক্ত প্রতিবেশী

    0
    309
    A young man was hacked to death at home the neighbor accused 1
    A young man was hacked to death at home the neighbor accused 1
    যুবককে বাড়িতে ঢুকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রতুয়া থানার গোপালপুর ভেস্টপাড়ায়।
    পুলিশ সূত্রে খবর, মৃত বছর ২৮-র  ছোটন মাঝি। পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ হঠাৎই ছোটন-র বাড়িতে ঢুকে পড়ে সাগর। ঘুমন্ত অবস্থায় থাকা ছোটনের গলায় হাঁসুয়া দিয়ে কোপ মারে অভিযুক্ত। এরপর ছোটনকে এলোপাতাড়ি কোপাতে থাকে বলে অভিযোগ। ছোটন চিৎকার শুরু করলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। পরিবারের সদস্যরা ছুটে এটে ছোটনকে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। গভীর রাতে সেখান থেকে তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। বুধবার ভোরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই যুবকের। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।