বাড়ি ফিরলেন সোনালি, আনন্দে চোখে জল

0
94

অবশেষে বীরভূমের পাইকর গ্রামে নিজের বাড়িতে ফিরলেন সোনালি বিবি। এতদিন পর বাড়ি ফেরার আনন্দে কার্যত কেঁদে ফেলেছেন অন্তঃসত্ত্বা সোনালি বিবি। ছেলের হাত ধরে বাংলাদেশ থেকে বীরভূমের বাড়িতে ফিরেই আর্জি জানিয়েছেন বাড়ির বাকি ৪ সদস্যও যেন তাড়াতাড়ি ফেরে সেই ব্যবস্থা প্রশাসনকে করতে। জুন মাসে সোনালি সহ ৬ জনকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে দিল্লি থেকে ধরেছিল পুলিশ। এরপর পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।