
বাড়ি বাড়ি কার্তিক ফেলেছে বৈদ্যবাটি পুরসভা, চাওয়া হয়েছে টাকাও। বিষয়টি সামনে আসতে হুলস্থূল বৈদ্যবাটিতে।
কার্তিক পুজোয় বন্ধুদের বাড়ি বাড়ি মজা করে কার্তিক ফেলার রীতি রয়েছে এরাজ্যে। এবার সেই বিতর্কে জড়িয়েছেন বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। জানা গিয়েছে শুক্রবার সকালে বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামল মাইতির বাড়িতে কার্তিক ফেলে যান এলাকার কয়েকজন। মূর্তির সঙ্গে একটি চিঠি রাখা ছিল। যেটি আবার বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌষালি ভট্টাচার্য-র প্যাডে লেখা। তৃণমূল কাউন্সিলর পৌষালি ভট্টাচার্য কার্তিক ফেলার ছবি ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন বৈদ্যবাটি পুরসভা অনুমোদিত কার্তিক ঠাকুর পড়ল শ্যামল মাইতির বাড়িতে। এরপরেই বিতর্ক শুরু হয়। কীভাবে পুরসভা কার্তিক পুজোর অনুমোদন দিতে পাবে এবং তার জন্য টাকা চাওয়া টাকা চাওয়া হয়, প্রশ্ন তলেছেন স্থানীয় বাসিন্দারা।
বিষয়টি নিয়ে চর্চা শুরু হতে বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাত জানিয়েছেন কেউ মজা করার জন্যও পুরসভার প্যাড ব্যবহার করতে পারেন না। যে কাউন্সিলর ওই কিাজ করেছেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।
